সর্বশেষ

দুর্নীতি দমন কমিশন

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলার পর তিন উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরাসরি আবেদনকারীদের হয়রানি এবং দালালদের মাধ্যমে অবৈধভাবে দ্রুত পাসপোর্ট দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হয়।

দুদকে অভিযোগের দুই মাস পরও অনুসন্ধান শুরু হয়নি, মাউশির ডিজি ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং অধিদপ্তরের সাবেক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দাখিলের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোয়াংছড়ির পিআইও মিলটন দস্তিদার কারাগারে, চাকরি থেকে বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলটন দস্তিদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে রোয়াংছড়ি উপজেলায় টিআর, কাবিখা, কাব রোয়াংছড়ি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন। দুদকের একটি মামলায় গ্রিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগও রয়েছে।

রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সকালে দুদকের একটি দল প্রথমে সাধারণ রোগী সেজে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে এই অভিযান পরিচালনা করে।

নতুন দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।